ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সেনা সদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পৌছালে একই দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram