ঢাকা
logo
প্রকাশিত : June 2, 2025

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুমি গ্রেপ্তার

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ি এলাকা থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদির রুমি উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা মৃত মুনছুর আলী মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমিকে গ্রেপ্তার করা হয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় বিএনপির বিস্ফোরক ও অফিস পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সল কাদির রুমি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর শহরে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন ছিলেন। রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram