ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

সড়কে যানজট নিরসনে লাকসাম দৌলতগঞ্জ বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিম

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ: আগামী ৭জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদে বাড়িমুখী মানুষগুলোর ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে লাকসাম পৌরসভা প্রশাসনের পাশাপাশি সড়কের যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিম মোতায়েনসহ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতি।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু।

রবিবার (১ জুন) সরেজমিন জানা যায়, লাকসাম হয়ে নোয়াখালী ও লাকসাম বাজারে আসা যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য লাকসামের বিভিন্ন সড়কে দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন। এছাড়াও সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক কাউসার হামিদ। পাশাপাশি সড়কের উপর থাকা অবৈধ যানবাহনের স্ট্যান্ডগুলোকেও সরিয়ে দিয়েছেন।

এছাড়াও লাকসাম বাজারের সবগুলো সড়ক যানজট মুক্ত রাখতে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্মানিত নাগরিকদের যাত্রা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে নিরাপদ এবং সহজীকরণের নিমিত্তে লাকসাম উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিম যৌথভাবে কাজ করছেন। রাস্তা ও ফুটপাত দখল না করে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে যাতে সেজন্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উপজেলার নোয়াখালী রেলগেট এ অটোরিকশা ও মিশুক নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।

এ বিষয়ে লাকসাম দৌলতগঞ্জ বনিক সমিতির সভাপতি ও কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, আমরা লাকসাম পৌরবাসীসহ সকলের সামগ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলিত রাখতে বদ্ধ পরিকর। ঈদ-উল-আজহা উপলক্ষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করা বনিক সমিতির নেতৃবৃন্দ হিসেবে এটা আমাদের কর্তব্য। এছাড়াও কোরবানির পশু ক্রয় বিক্রিতে সকল চাঁদাবাজি মুক্ত পরিবেশ ও নির্বিঘ্নে ক্রতা বিক্রেতাকে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের শতভাগ পরিবেশ তৈরিতে প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram