ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

মধুখালীতে কামারপাড়ায় দা-বটি তৈরীতে ব‍্যস্ত কর্মকার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: আর ৫/৬ দিন পর ঈদুল আযহা। আগুনে পোড়ানো নরম লোহায় হাতুড়ি পেটানো ঠুং ঠাং শব্দে দিন ও রাত সমান ব্যস্ততায় পার করছেন মধুখালীর কামার শিল্পীরা। অধিক পরিশ্রম হলেও বছরের অন্য সময়ের চেয়ে বাড়তি রোজগারের আশায় ক্লান্তি ভুলে ব্যস্ত কর্মকারেরা।

লোহার দাম বাড়তি হওয়ায় দা, চাকু, ছুড়ির দাম এবার বেড়েছে বলে জানিয়েছে মধুখালী বাজারের কামার শিল্পী রাজকুমার। তিনি জানান, টানা বৃষ্টি ও দেশের সার্বিক পরিস্থিতে কোরবানি কম হবে এজন্য ক্রেতাদের ভিড় কম। আমার সহকারী হিসেবে ৪ জন কাজ করছেন। তাদের কেউ ব্যস্ত নতুন দা-বটি তৈরিতে, আবার কেউ ব্যস্ত পুরনো দা-বটিতে শান দিতে। এ বছর আমি নতুন কাজের অর্ডার নেয়া বন্ধ করিনি। কোরবানি মৌসুমকে সামনে রেখে অনেকে পশুর মাংস কেটে দিয়ে বাড়তি রোজগার করতে নতুন দা-বটিও বানাচ্ছেন। এ বছর আমাদের কাজের চাপ কম। তবে ঈদের দিন সারা রাত কাজ করা লাগে।

এদিকে মধুখালী বাজার, শ্রীপুর কামারপাড়া, কামারখালী, মেগচামী, নওপাড়া, বাগাটসহ বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কর্মকারেরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের কারণে কামারপট্টির কামারদের এখন কাজ বেশি। পুরনো দুটি চাপাতি, একটি চাকু , একটি বটি ও ছুরিতে শান দেয়ার জন্য নিচ্ছেন ৩০০ থেকে ৩৫০ টাকা। অন্য সময় মজুরি ছিল ২০০ টাকা। আর নতুন একটি বটি ৫০০ ও কুড়াল ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram