ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৫
logo
প্রকাশিত : জুন ১, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পার্টনার কংগ্রেস হয়।

এসময় পার্টনার কংগ্রেসে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, জেলা অতিরিক্ত উপ-পরিচাল জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, উপজেলা সমবায় অফিসার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, কৃষক তিলক তোমা, আজহারুল প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃষিতে আধুনিক চাষাবাদ প্রযুক্তির স্টল প্রদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram