ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে শহরের যুগশিখা স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে ডিসি পার্ক গোপালগঞ্জ এর ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। ডিসি পার্ক গোপালগঞ্জ এর ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করে জেলা প্রশাসক সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক বলেন, গোপালগঞ্জ পৌরসভা এলজিইডি, সওজ, পাউবো ও জেলা পরিষদের সহায়তায় এই পার্কটি গড়ে তুলবে। এখানে থাকবে গোপালগঞ্জের জিআই পণ্য রসগোল্লা ও ব্রোঞ্চের আদলে ফোয়ারা, নান্দনিক কাঠের ব্রীজ, শিশুদের খেলনার নানা উপকরণ, ওয়াকওয়ে, বাহারী ফুলের গাছ দিয়ে সাজানো থাকবে পার্কটি। শত ব্যস্ততা কাটিয়ে কর্মব্যস্ত মানুষ তাদের সন্তানদের নিয়ে এখানে এসে বিনোদনের সুবিদা ভোগ করতে পারবে।

ডিসি পার্ক গোপালগঞ্জ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ পৌরসভার সচিব রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আযহারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram