ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে পারাপার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্দি-মজিদপুর সড়কের সাহাবৃদ্দি পশ্চিম পাড়া খালের ওপর নির্মিত সেতুর মাঝখানে কংক্রিটের ঢালাই ভেঙে গর্ত হয়ে রড বের হয়ে গেছে। সেই গর্তের ওপর স্টিলের পাটাতন বিছিয়ে দেওয়া রয়েছে। পাশাপাশি ভেঙে গেছে সেতুটির একপাশের রেলিং। ফাটল ধরেছে পিলার। ঝুঁকি নিয়েই সেতুটি দিয়ে চলছে হালকা যানবাহন ও কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। এতে যেকোনো সময় সেতু ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ঐ স্থানে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, উপজেলার সাহাবৃদ্দি পশ্চিম পাড়া খালের ওপর সরকার বাড়ির পাশে প্রায় ৩০ ফুট লম্বা ও ১৪ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে ৫ থেকে ৬ ফুট চওড়া এবং ১০ ফুট লম্বা গর্ত হয়ে রড বের হয়ে গেছে। সেতুটির এক পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। গর্তে ওপর স্টিলের পাটাতন বিছিয়ে দিয়ে কোনো রকমে চলাচল অব্যাহত রয়েছে৷ফলে এ সড়কে ভারী যানবাহন চলাচল করছে না। কিছু অটোরিকশা ও সিএনজি ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২ বছর ধরে সেতুর এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এ বিষয়ে স্থানীয় ওয়াছেক ও মিজানসহ কয়েকজন জানান, এই সেতু দিয়ে ৪/৫টি গ্রামের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। মাত্র ১৪ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির কাজ নিম্নমানের হওয়ায় গত দুই বছর ধরে সেতুর ওপরের অংশের আস্তরণ খসে পড়া শুরু করে। পরে এলাকার যুবসমাজ নিজেদের অর্থের টাকা দিয়ে ভাঙা অংশে স্টিলের পাটাতন বিছিয়ে সংস্কার করে দেওয়ায় এখন কোনোরকম চলাচল করা যাচ্ছে। তারা দ্রুত ব্রিজটি পুনরায় নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, গত বছর সেতুটিতে ছোট গর্ত থাকায় স্লাপের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু অনুমোদন দেয় নাই। এখন শুনেছি গর্ত বড় হয়ে গেছে তাই সরেজমিনে গিয়ে দেখে কালভার্ট বা পুনরায় সেতুর জন্য প্রস্তাব পাঠাবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram