

গত ২৭ মে রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্ধর্ষ ছিনতাইকারী লিটন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি লিটনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। আটককৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার ছিনতাই মামলায় ৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর যাবত আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
