ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১২
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

ছেলে-মেয়েরা ৫ম শ্রেনী পাশ করলেই ছাত্র শিবিরে ভর্তি করানোর আহবান কেন্দ্রীয় জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ছেলে-মেয়েরা ৫ম শ্রেনী পাশ করলেই তাদেরকে ছাত্র শিবিরে ভর্তি করানোর আহবান জানালেন জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওঃ রফিকুল ইসলাম খান।

শনিবার(৩১মে) গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামাতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামাতে ইসলামীকে রাস্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবেনা, আর জনগনকে প্রজা বানাবে না। আমরা হবো-দেশের মানুষের সেবক।

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার আমির মাওঃ বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাড. আজমল হোসেন সরদার প্রমূখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram