ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৫
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাবুদ্দিন আহম্মেদের দাফন সম্পন্ন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী কমরেড মো. শাহাবুদ্দিন আহম্মেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় বাউফল উপজেলার কাছিপাড়া কারখানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

বীরমুক্তিযোদ্ধা কমরেড মো. শাহাবুদ্দিন আহম্মেদকে দাফন করার আগে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, কাছিপাড়া মো.আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম কবীর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর একটার দিজে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

দৈনিক আজকের পত্রিকার মফস্বল সম্পাদক মো. সাদেক আহমেদ সজলের বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাবুদ্দিন আহম্মেদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram