ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৫
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও গুরুত্ববহ আলোচনা সভা।

 শনিবার  সকালে জেলা প্রশাসন চত্বরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল— “তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক-নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এতে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,যুবউন্নয়নের আমান উল্লাহ দরজী, পুলিশ প্রতিনিধি মু. শওকত কবির,নাটাবের বেলাল হোসেনসহ কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে এ বিষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তামাকের কুফল ও প্রতিকার” বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী— ফাবলিহা, তাজনিন ইসলাম এবং সিদরাতুল মুনতাহা ইতিকে আর্থিক পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তাগণ তামাকজাত দ্রব্য বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, বিশেষ করে জরিমানা ও কারাদণ্ডের হার বৃদ্ধি করার ওপর জোর দেন। একইসঙ্গে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে স্কুল-কলেজসহ সর্বস্তরে তামাক বিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram