ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১১
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

চৌধুরী পরিবার দেশের জন্য গৌরবের: সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্মরণসভায় বক্তারা

এস এম আকাশ,চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ও মরহুম ফজলুল কাদের চৌধুরীর সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগী মানবহিতৈষী আলহাজ্ব সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সম্পন্ন হয়। শুক্রবার ৩০ মে রাতে চট্টগ্রাম ক্লাব অডিটরয়ীমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড.হোসেইন জিল্লুর রহমান,গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক এবং বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো: মুসলিম চৌধুরী,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিপিং ব্যবসায়ী মরহুমের কনিষ্ঠ ভ্রাতা জামাল উদ্দিন কাদের চৌধুরী। স্বাগতিক বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ সন্তান সাকিব কাদের চৌধুরী। 

বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে এবং বিশিষ্ট চিকিৎসক চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ চৌধুরী,বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষচন্দ্র ধর,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক জায়েদুল করিম কচি, বার্থ অপারেটর এসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী,বিশিষ্ট  চিকিৎসক ডাক্তার ওমর ফারুক,সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোহম্মদ হোসাইন মোহাম্মদ,রহিমপুর ফজলুল কাদের চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর ফজলে হাবিব,বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও আইনজীবী জিয়া হাবিব আহসান,মরহুমের দীর্ঘদিনের সহকর্মী হাসান রুমি সহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা মরহুম ফজলুল কাদের চৌধুরীর পারিবারিক সম্প্রীতি ও মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর উজ্জ্বলময় কর্ম জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram