ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

কাঠালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।  

আজ শনিবার কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার। তার দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।  

উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মো. আবুল কালাম আজাদ, ঝালকাঠি আদালতের পাবলিক প্রকিউসিটর ও বিএনপির জেলা কমিটির সদস্য এডভোকেট মাহেব হোসেন, বিএনপি নেতা আকতার হোসেন নিজাম মিরবহর,  কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আশিকুর রহমান সবুজ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হাসিব ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি জেলা ওলামা দলের আহŸায়ক মাওলানা সাইদুর রহমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram