ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

কা‌লিয়া‌কৈ‌রে রেলও‌য়ে পু‌লি‌শের এডিশনাল ডিআইজির বাড়িতে ডাকাতি

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় রেলও‌য়ে পুলিশের  অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় দুই লাখ টাকা ও ১০ ভ‌রি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।  

অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার  বাবা নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। শুক্রবার ভোররাতে   ১০ থেকে ১২ জনের একদল ডাকাত  জানালার গ্রীল কেটে  তাদের বাড়িতে প্রবেশ ক‌রে । এক পর্যায়ে তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ফে‌লে ডাকাত সদস্যরা।  এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।

পরে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ  টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে । 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram