ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১২
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৫

নো ম্যানস ল্যান্ডে ড্রেন নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় সরে গেলো বিএসএফ

ভারতের ত্রিপুরার বিলোনীয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার নোম্যান্সল্যান্ডে ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে বিএসএফ তাদের চেষ্টা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে সীমান্তের বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়ে বিএসএফ ড্রেন নির্মাণের কাজ শুরু করেছিল। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদ ও বাধার মুখে তারা কাজ বন্ধ করে দেয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিএসএফ ড্রেন নির্মাণের চেষ্টা করছিল, কিন্তু তাদের কাজের কিছু অংশ নোম্যান্সল্যান্ডের (শূন্য রেখা) ২০ গজের মধ্যে চলে গিয়েছিল। এ কারণে বিজিবি বাধা দেয়, কারণ শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে দু’দেশের সম্মতি প্রয়োজন।

বিলোনীয়া শহর ও পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভারতীয় বাহিনী পানি বের করার জন্য এই উদ্যোগ নিয়েছিল। তারা বাংলাদেশের ভাটির দিকে পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল, যার ফলে জলাবদ্ধতা দূর হতে পারে।

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছি, তবে বাসিন্দাদের অনুরোধ, তারা যেন ভয় বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকেন।"

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এই ঘটনাকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "বিএসএফের আনাগোনা, স্কেবেটর রাখা, এসব বিষয় সন্দেহের সৃষ্টি করছে। বল্লামুখা বাঁধে যাতে তারা হাত না দেয়, সেই দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram