ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

মনপুরায় বেড়িবাঁধের বালির নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় নির্মিতব্য বেড়িবাঁধের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারি বৃষ্টির কারণে নির্মিতব্য বেড়িবাঁধের বালি সড়ে গিয়ে সৃষ্টি হওয়া খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন নির্মিতব্য বেড়িবাঁধের বালির নিচে চাপা অবস্থায় ওমর নামের ৮ বছরের ওই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকায় বিকেলে নির্মিতব্য বেড়িবাঁধের উপর দর্শনার্থীরা ঘুরতে গেলে বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায়। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মৃতদেহ বের করে। শিশুটি স্থানীয় কুলাগাজীর তালুক গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে বলে জানা যায়। তবে মৃত মোঃ ওমর কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, মৃত ওমরের পিতা মাতা গত কয়েকদিন পূর্বে পার্শবর্তি তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বৃদ্ধ দাদার সাহায্যার্থে ওমরকে তারা দাদাবাড়িতে রেখে যায়। কিন্তু ওমর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করলেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘুর্ণিঝড় শক্তির কারণে নৌ যোগাযোগ বন্ধ থাকায় তার বাবা মা তজুমদ্দিন থেকে আসতে বিলম্ব হয়।

এদিকে স্কুলছাত্র ওমরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের করুণ আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়েছে উঠেছে।

খবর পেয়ে মৃত ওমরের বাড়িতে ছুটে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। এছাড়া মনপুরা থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। এবং সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram