ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৯
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

আত্রাইয়ে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে প্রকৃতি মোহনীয়

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন প্রকৃতি ক্লান্ত, ঠিক তখনই নওগাঁর আত্রাই উপজেলার পথ-প্রান্তর রক্তিম কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠেছে।

সবুজের সমারোহে লাল ফুলের মেলা দেখে প্রকৃতি প্রেমীদের মনে জাগছে আনন্দ। ফাল্গুন-চৈত্রে শিমুল-পলাশের পর এখন প্রকৃতির রঙতুলিতে নতুন আভা এনেছে কৃষ্ণচূড়া।

আত্রাই সদর উপজেলার রাস্তার দু’ধার, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও বাড়ির আঙিনায় কৃষ্ণচূড়ার আগুনরাঙা ফুল প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয় বাসিন্দা রুনা লায়লা বলেন, "কৃষ্ণচূড়ার ফুল দেখলে মন স্বস্তি পায়। গরমের রুক্ষতায় এই গাছ আমাদের একটু প্রশান্তি দেয়।"

উপজেলা কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার বলেন, "কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছায়াদানকারী গাছ হিসেবেও গুরুত্বপূর্ণ।" প্রতি বছরের মতো এবারও এর মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পথচারীরা ভিড় করছেন গাছের নিচে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram