ঢাকা
logo
প্রকাশিত : May 30, 2025

ফের হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে বিএসএফ'র পুশইন

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার কালেঙ্গার ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে রাতের বেলায় ২২ জন নাগরিককে বিএসএফ কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা হয়েছে। এরমধ্যে পুরুষ ৯জন, মহিলা ৮ ও শিশু ৫জন রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এ সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় তারা সকলেই বাংলাদেশী নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), মোঃ আরিফ (১৯), মোঃ আসাদুল (৩০), মোছাঃ আছিয়া বেগম (৬০), মন্ডলগড়া গ্রামের মোঃ আশরাফুল (৩৫), মোছাঃ জাহানারা (৩০), মোছাঃ কাকলী (১০), মোছাঃ আশরাফী (৬), মোঃ আমিনুল ইসলাম (৩৫), উলিপুর উপজেলার স্বাধীরগ্রামের মোছাঃ আফরোজা (২৪), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আঃ হামিদ (৪২), মোছাঃ রেহানা বেগম (৪০), মোঃ সুজন (২২), মোছাঃ হাসি খাতুন (১৮), মোছাঃ পারভীন বেগম (২১), মোঃ শাহিনুর (৩), মোঃ হাসানুর (৭), কাশিপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম (৫০), মোছাঃ ফাতেমা বেগম (৪৭), মোঃ ইমরান হোসেন (২৩), মোছাঃ সাবিনা (২০), মোঃ ইসমাইল হোসেন (২)।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের বেলায় ২২জনকে পুশইন করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৬ মে ১৮ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছিল বিএসএফ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram