ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৩
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় দাউদকান্দি পৌরসভার মোল্লা কমিউনিটি সেন্টারে উপজেলা, পৌরসভা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সহ-সভাপতি আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর যুবকদলের আহ্বায়ক ভিপি শাহাবউদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, মোস্তাক সরকার, সালাউদ্দিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন মোল্লা, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

পরে আলোচন সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram