ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

জুড়ীতে বন্ধ থাকা ফুলতলা চা-বাগান চালু করবে বাংলাদেশ চা বোর্ড

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় উদ্ভূত পরিস্থিতি ও করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শাহীনা আক্তার, জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু। এসময় বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, চা-বাগানের কর্মকর্তা, চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও চা-বাগান শ্রমিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন ফুলতলা চা-বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন বলেন, ফুলতলা চা-বাগান ম্যানেজমেন্টের অনিয়ম, গাফিলতি ও বাগান মালিকের উদাসীনতার কারনে এ বাগানটি দীর্ঘদিন বন্ধ ছিল। বাগানের শ্রমিকদের জীবন জীবিকার কথা চিন্তা করে বাংলাদেশ চা বোর্ড বাগানটি চালু করার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ফুলতলা চা-বাগানটি আমরা আগামী সপ্তাহে চালু করার চিন্তা ভাবনা করছি। এজন্য সকলের সহযোগিতা চাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram