ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৮
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

মায়া কান্না করে ক্ষমতায় গিয়ে এলাকার কোনো উন্নয়ন করেনি ফ্যাসিস্ট সরকারের এমপিরা: সারজিস আলম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মায়া কান্না করে ক্ষমতায় গিয়ে এলাকার কোনো উন্নয়ন কাজ করেনি বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি’রা। এলাকার কথা চিন্তা করে সৎ এবং যোগ্য মানুষকে নেতৃত্বে আনতে হবে এবং ২৪শে’র গণঅভূত্থানের চেতনাকে লালন-পালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করতে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, দিনাজপুর জেলার মধ্যে কাহারোল উপজেলাটি সবচেয়ে অবহেলিত। এই উপজেলায় অধিকাংশ মানুষ গরীব। এই উপজেলায় শিক্ষার হার অনেকাংশে কম হওয়ায় তাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না এবং কি তাদের ভাগ্যেও চাকরি মিলছে না। ছেলে-মেয়েদের গরীব অভিভাবকরা পেটের দায়ে ভোর বেলা থেকে দশ-মাইল আমতলা মোড়ে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আসেন।

তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে আপনাদেরকে সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে এবং আর যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অবগত করার আহ্বান জানান।

তিনি বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা সদরের প্রাণকেন্দ্র দশ-মাইল আমতলা মোড়ে উপজেলা জাতীয় নাগরিক পার্টি’র আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, দলটির মূখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, অত্র উপজেলার এনসিপি’র সংগঠক মোঃ কবির আনাম, মিম আক্তার, সাখাওয়াত হোসেন, নকিবুদ্দীন, রাব্বানি, আরমান মিয়া প্রমূখ। এছাড়া তিনি দিনাজপুর জেলার বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ উপজেলাসমূহে পথসভায় অংশগ্রহন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram