ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৪
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

শৈলকুপায় গ্লোবাল এগ্রোভেট কোম্পানির ২৩ কার্টুন নিষিদ্ধ পি জি আর ঔষধ জব্দ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় ‘গ্লোবাল কোম্পানি’র নিষিদ্ধ পি জি আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর) নামক কৃষি ঔষধ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে শৈলকুপা শহরের জালাল উদ্দীন ট্রেডার্সে অভিযান চালিয়ে ২৩ কার্টুন ঔষধ জব্দ করে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান তুষার জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শৈলকুপা শহরের মধ্যে সার ও কীটনাশক ব্যবসায়ী জালাল উদ্দীন নামের এক ব্যক্তি গ্লোবাল কোম্পানির নিষিদ্ধ পি জি আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর) নামক একটি নিম্নমানের কীটনাশক ঔষধ দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে আসছে। এতে কৃষকরা প্রতারিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন এর সহযোগিতায় দোকানটিতে অভিযান চালিয়ে ২৩ কার্টুন নিষিদ্ধ পি জি আর ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram