ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৩
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

গৌরীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তি উদযাপিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, সাংবাদিক মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গণপাঠাগারের যুগ্ম নির্বাহী পরিচালক আরিফ আহম্মেদ, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল সরকার প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, মাহমুদা আক্তার, অনামিকা সরকার, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার পায়েল, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি। যন্ত্র সংগীতে ছিলেন স্বপন সরকার ও প্রমিত সরকার। কবিতা আবৃত্তি করেন মেহনুভা বিনতে মাজহার রূপকথা, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram