ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৫
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

রাতের আধারে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজারসহ আটক ২৪

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৩টার দিকে পদ্মা নদীর ধুলশুড়া এলাকায় কোস্টগার্ড এই অভিযান পরিচালনা করে। এ সময় নগদ ৮৫ হাজার টাকাও জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন হরিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম এবং সুতালড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু। এছাড়া এশিয়ান বিল্ডার্সের টোকেনে এই বালু বিক্রয়ের রশিদ পাওয়া গেছে। একাধিক সূত্র জানায়, গত একমাসের বেশি সময় ধরে ইজারা শেষ হলেও একই টোকেনে একই জায়গা থেকে এসব অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে নিয়মিত।

এশিয়ান বিল্ডার্সের কর্ণধার আবিদ হাসান বিপ্লব মুঠোফোনে জানান, আমার লাইসেন্সের নামে টোকেন স্লিপ ছাপিয়ে যে বা যারা এসব কাজ করে যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার জন্য গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছিলাম। আজ তার সত্যতা পেলাম। আইনের মাধ্যমে এদের শক্ত হাতে দমন করা হোক।

কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ২৪ জনকে আটক করা হয়েছে৷আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram