ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩১
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

যশোরের ঝিকরগাছায় একই রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারকপুর গ্রামে একই রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ মে ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল এবং পার্শ্ববর্তী শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ ভবনে এই চুরির ঘটনা ঘটে।

ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের নিচতলার চারটি রুমের পেছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা ভিতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক এবং স্টাফ রুমের আলমারির তালা ভেঙে নগদ আনুমানিক ২০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। ২৭ মে সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের দপ্তরি শরীফ হোসেন অফিস খুলে কক্ষের তছনছ অবস্থায় কাগজপত্র ছড়ানো দেখে প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদকে জানান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে স্কুলে উপস্থিত হয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে থানায় বিষয়টি অবহিত করেন।

অন্যদিকে, একই রাতে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের নিচতলার অফিস কক্ষেও চুরির ঘটনা ঘটে। রাত ৩:২০ মিনিটে চোরেরা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার এবং পাঁচটি আলমারির তালা ভেঙে ৪,৩২৬ টাকা চুরি করে। কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রায় ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন জানান, সকাল ৯:৩০ মিনিটে প্রধান সহকারী শহিদুল ইসলামের ফোন পেয়ে তিনি ঘটনাটি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে বিষয়টি থানায় জানান।

দুটি প্রতিষ্ঠানে আনুমানিক মোট ৫৭ হাজার টাকার সম্পদ চুরি ও ক্ষতির শিকার হয়েছে। বর্তমানে ঝিকরগাছা থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram