ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৯
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

হাটে নেওয়ার সময় পিকআপে ডাকাতের হানা, ১২ গরু লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপে হানা দিয়ে ১২টি কোরবানির গরু লুট করেছে ডাকাত দল। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে এসব গরু লুট করে ডাকাতরা। রোববার রাতে গরুগুলো লুট হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গরু বহন করা গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য ১২টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মাহফুজ। ওই সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় ডাকাতরা পিকআপটি আটকে ১২টি গরু লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। দুদিন পেরিয়ে গেলেও মহাসড়কে লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, সোনাইছড়ি এলাকায় একটি স্থানে পিকআপভ্যান থেকে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মাহফুজ আলম নামের এক ব্যবসায়ী। 

তিনি আরও বলেন, কোরবানির এই গরুগুলো চট্টগ্রাম নগরীর একটি পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram