ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৫
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে আমতলা বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস সোবাহান, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু ও আলী আজীম বাবুল।

সভায় বক্তারা জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে কতিপয় ফরমালিন বিএনপি দলের মধ্যে বিভ্রান্ত ও অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীরা তীব্র নিন্দা জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram