ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৫
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যের দায়ের করা মামলায় বরিশাল–০৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশাল অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাঁকে পুলিশ আদালতে নিয়ে আসে।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তার তা নামঞ্জুর করেন। যোগ করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এর আগে গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি। তাঁর স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, যার ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থায় মৃত্যু হয়। পরে ওই আসনে উপনির্বাচন করে জয়ী হন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram