ঢাকা
logo
প্রকাশিত : May 26, 2025

বদলগাছীতে কলমীশাকের নিচে ৯০০ পিস এ্যাম্পুল, মাদক ব্যবসায়ী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস এ্যাম্পুলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে। উদ্ধার এ্যাম্পুলগুলো আমদানি নিষিদ্ধ বুফারপেইন এবং নেশাজাতীয় ইঞ্জেকশন। যা নেশাজাতীয় ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয়।

শাক দিয়ে মাছ ঢাকা নয় বরং সদ্য শাক দিয়ে ঢেকে রেখেছেন নিষিদ্ধ এ্যাম্পুল, আর তাতেও শেষ রক্ষা পেল না মাদককারবারি রবিউল। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বদলগাছীর চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে অভিযান চালানো হয়। অভিযানে কলমীশাকের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram