ঢাকা
logo
প্রকাশিত : May 26, 2025

বদলগাছীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যান চালকের বিরুদ্ধে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যান চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার বালুভরা ইউপির পশ্চিম বালুভরা পাটনঘাটা এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রাজ্জাক (৪৮) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫শে মে রবিবার দুপুর ২টার পর উপজেলার বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে এক ভ্যান চালকের সাথে পথিমধ্যে দেখা হয়। ভ্যান চালক ঐ শিশুকে বাড়িতে পৌছিয়ে দেওয়া কথা বলে ভ্যানে তুলে নেয়।

বালুভরা ইউপির পাটনঘাটা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন জায়গায় পৌছালে ভ্যান চালক ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের ঝোপে নিয়ে যায়। পাঁচ টাকা শিশুর হাতে ধরিয়ে দিয়ে শিশুকে কুপ্রস্তাব দেয়। এসময় শিশুটি তার কথায় রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ভ্যান চালক। এসময় শিশুটি চিৎকার করলে দুষ্কৃতিকারী ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে যায়।

ভুক্তভোগী শিশুটি বাড়িতে পৌছার পর ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে প্রকাশ করেন। পরে এ বিষয়ে বিস্তারিত বাবা-মায়ের কাছে খুলে বলেন। এ ঘটনার বিষয়টি বিকেলে জানাজানি হলে স্থানীয়রা ঐ অভিযুক্ত রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমায়। এসময় অভিযুক্ত ভ্যান চালক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়।

এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, অভিযুক্ত ভ্যান চালক রাজ্জাক টাকা দেওয়ার প্রলোভনে কৌশলে শিশুটিকে আড়ালে নিয়ে গিয়ে এই কুকর্ম করার চেষ্টা করে। একই সাথে ভ্যান চালক রাজ্জাকের কঠোর শাস্তি দাবিও করেন তারা।

ভ্যান চালক রাজ্জাকের মাসহ নিকট-আত্মীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাজ্জাক কে ফাঁসাতে একটি মহলের কতিপয় লোকজনের কুপরামর্শ শুনে এমন একটি বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলেছেন ঐ শিশুটির বাবা। এ ঘটনার সঠিক তদন্ত শেষে আসল সত্যতা বের করার জোর দাবিও জানান।

এ ঘটনায় বিকেলে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram