ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ১৯ জনকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এরা সকলেই মুসলিম সম্প্রদায়ের বাংলা ভাষাভাষী। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা এদেরকে আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপি-তে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদেরকে পুশইন করা হয়েছে, তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে গেল ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram