ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৫
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ, দু’জনের রিমান্ড

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার দু’জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খোলা হয়। পরে সেই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ ও মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকাও দাবি করা হয়।

এ বিষয়ে বিএনপির কয়েক নেতা অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। পরে জড়িত থাকার প্রমাণাদি সাপেক্ষে শাকিল আহমেদ নামে একজনকে নীলফামারীর ডিমলা থেকে এবং হায়দার রহমান জয় নামে একজনকে টাঙ্গাইল থেকে আটক করা হয়। পরে আদালতে তোলা হলে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ সময়, ঘটনার সাথে আরোও কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram