ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৬
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

দুর্গাপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ওই শিক্ষার্থীর নাম শুভ আহমেদ (২২)। সে উপজেলার বাজুখলসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জনা গেছে, মঙ্গলবার (২০ মে) সকালে দুর্গাপুর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের একটি আমবাগান থেকে শুভ'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুভ রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফসলের মাঠ থেকে ফেরার সময় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি আমগাছের ডালে রশির সাথে ঝুলন্ত অবস্থায় শুভু'র মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আরো জানা গেছে, গত সোমবার তার বাবার ২ হাজার টাকা বাড়ি থেকে হারিয়ে গেলে তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শুভকে টাকার কথা বললে অভিমানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্থানীয়দের ধারণা সোমবার দিবাগত রাতে হয়তো কোন এক সময় আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করে শুভ।

দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পরিবারের উপর অভিমান করে শুভ আত্মহত্যা করতে পারে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram