ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর সাতাইশে বেইস ফ্যাশন লিমিটেড নামের কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার টঙ্গীতে এই ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানায়, শ্রমিক ছাঁটাই ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে সাতাইশ রোডের দুই পাশে অবস্থান নেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

শ্রমিকরা জানান, তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। গত ১৮ মে প্রতিষ্ঠানটির এক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ করে পরদিন ১৯ মে প্রায় ৮০০ শ্রমিক কর্মবিরতি পালন করেন। উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় রেখে মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিক গ্রেপ্তার ও ছাঁটাইয়ের কারণে আন্দোলন চলছে। কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন বাড়ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram