ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২৫ হাজার টাকা অর্থদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আব্দুল ওয়াহাবকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই কারখানার মালিক আব্দুল ওয়াহাব দুই বছর যাবত সেমাই তৈরি করে বাজারজাত করে আসছিলেন। কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপ্রাপ্ত। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram