ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২২
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৫

নড়াইলে রেললাইনের পাশে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানাকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়। তবে এখনও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram