ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৬
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৫

দীঘিনালায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও অমিত কুমার সাহার মতবিনিময়

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিকেরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘দীঘিনালার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের সঠিক তথ্য জানলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়।’

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই, যেন দীঘিনালাকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করা যায়।

এ সময় তিনি সমৃদ্ধ দীঘিনালা গড়ায় সকলের সহযোগীতা কামনা করেন। পরে এক অনাড়ম্বর পরিবেশে ইউএনও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram