ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৫

মানিকগঞ্জে শষ্য গুদাম ব্যবস্থাপনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে"আধুনিক প্রযুক্তি ও ডিজিটালাইজেশন কৃষি বান্ধব শষ্য গুদাম ব্যবস্থাপনায় নতুন দিগন্ত ' শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ মে শনিবার সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে এ কর্মশালার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর।

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শষ্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএস এম গোলাম হাফিজ।

কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ফাতেমা ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা খামার বাড়ীর পরিচালক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মুসলিম, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ মফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড.রবীআহ নূর আহমেদ ও কৃষি বিপণন জেলা কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পেতে হলে প্রয়োজন সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি করা। প্রান্তিক কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও বেশী বেশী ঋণ প্রদান করতে হবে।

অল্প সুদে ঋণের ব্যবস্থা ও ঋণের সুদের হার কমানো, ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি দেওয়া দেওয়ার দাবি জানান কৃষকেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram