ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন।

বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি। পরে ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। তখন সেই আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা।

ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram