ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০২
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ১৭ মে ২০২৫ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর মডারেটর অধ্যাপক আমিরুস সালাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন শাখার পরিচালক মির্জা শওকত আলী স্বাগত বক্তব্য দেন। ডিইউডিএস-এর সভাপতি জুবায়ের হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন,  আমরা ভার্চুয়াল জগতের সঙ্গে  দিন দিন  বেশি সম্পৃক্ত হয়ে পড়ছি। ফলে মানুষের সঙ্গে মানুষের আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সম্পর্কের অবনতি ঘটছে। এতে নানাবিধ সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিতর্ক, ক্রীড়া কার্যক্রম ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চা এধরনের সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা গড়ে তোলা জরুরি। সঠিক নীতিমালা তৈরি, পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণ ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়বস্তুকে উপজীব্য করে  বিতর্ক চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সনাতন পদ্ধতিতে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কদল অংশগ্রহণ করছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সকলকে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হচ্ছে এই বিতর্ক প্রতিযোগিতার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram