ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৪
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন ৮ বসত ঘর, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও স্থাপনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জের সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর  ভাঙন তীব্র হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১ ঘণ্টার মধ্যে ৮টি বসতঘরসহ বেশ কিছু স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে । ভাঙনের ঝুঁকিতে আছে মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়সহ আরও শতাধিক বাড়িঘর ও আশেপাশের এলাকা।

গত কয়েক দিনে নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন বেড়েছে। এতে আতঙ্কে রয়েছে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া, মোল্লারহাটসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।

১৬ মে শুক্রবার বিকেলে হঠাৎ করে আড়িয়াল খাঁ নদের মোহনায় কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মোল্লারহাট এলাকার বেশ কিছু অংশজুড়ে দেবে যায়। ওই দিন সন্ধ্যার মধ্যে ৮টি বসতবাড়ি নদে বিলীন হয়ে যায়। যেকোনো সময় নদীতে বিলীন হবার অপেক্ষায় মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়টি।

ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের শাহাবুদ্দিন আকন (৫২), মৃত কাদেম আকনের, আলী চৌকিদার (৭৫), মৃত হামেদ মাঝি, রাসেল মাঝি, হাচেন মাঝি, সাইফুল ঘরামী (৫০), আদম আলীর প্রত্যেকের বসত ঘর শুক্রবার সন্ধ্যার দিকে নদীগর্ভে চলে গেছে। 

ভাঙ্গনে দেবে  যাওয়ার আশঙ্কায় ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেকেই । এসব  নদী ভাঙ্গুলীরা ঘরবাড়ি হারিয়ে তাদেের আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।

শনিবার সকালে সরে জমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ও নদী ভাঙ্গনে আশঙ্কায় পরিবারগুলো তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। 

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, শুক্রবার দুপুরে তাদের বাড়ির সামনে বিশাল ফাটল দেখা দেয়। সন্ধ্যা নাগাদ চোখের পলকে ৮টি বসতবাড়ি ও ফসলের জমিন সহ সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে ভালো উত্তোলন করায় দু'বছর আগে মোল্লারহাট নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মোল্লার হাট কিছু অংশ রক্ষার্থে  পানি উন্নয়ন বোর্ড  জরুরী কাজের নামে অর্থ  ব্যয় করেও কাজের কাজ  কিছুই হয়নি। 

বর্তমানে ভাঙনের তীব্রতা বেশি থাকায় বর্তমানে ঝুঁকিতে রয়েছে ওই গ্রামের বড় একটি অংশ। হুমকিতে পড়েছে এলাকার দক্ষিণ ভূতেরদিয়া তাবলিকুল ইবতেদায়ি মাদ্রাসা, একটি মসজিদ, স্থানীয় একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, একটি কমিউনিটি ক্লিনিক। ভাঙন–আতঙ্কে নদের তীরের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী চৌকিদার বলেন, গত ১৬ মে দুপুরে হঠাৎ তাঁদের বাড়িঘরসহ বিশাল এলাকা ফাটল ধরে দেবে যেতে থাকে। বিকেলের মধ্যে এসব এলাকা ও বসতঘর বিলীন হয়ে যায়। দিনের বেলা হওয়ায় কোনোরকমে তাঁরা প্রাণে বেঁচে গেছেন। সর্বস্ব হারিয়ে তাঁরা এখন নিঃস্ব।

ভাঙনে হুমকিতে থাকা পরিবারগুলোর সদস্যরা জানান, গত ২/৩ বছর আগে মোল্লারহাট বাজারটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৩০ লাখ টাকার প্রকল্পের মাধ্যমে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আড়িয়াল খাঁ নদ, সুগন্ধা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে ভাঙন ঠেকানো যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল সাংবাদিকদের বলেন, ‘চলতি অর্থবছরে আমরা অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেছি। আর স্থায়ীভাবে ওই এলাকার ভাঙনরোধের জন্য একটি কারিগরি কমিটি করা হয়েছে। কমিটি ওই ভাঙনের কারণ এবং আরও যেসব এলাকা ভাঙনের ঝুঁকিতে আছে, সেটা নিরূপণ করবে। এরপর মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠাব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram