ঢাকা
logo
প্রকাশিত : May 15, 2025

বাউফলে ছাত্রদলের কালোব্যাজ ধারণ ও মানববন্ধন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাউফল সরকারি কলেজ ছাত্রদল শাখা কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ গেট সংলগ্ন বাউফল-বরিশাল মহাসড়কে ওই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ্ আল ফাহাদ, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব প্রমুখ।

বক্তারা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram