ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত পৃথক দুটি চিঠি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার প্রকল্প পরিচালক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এতে ওই আটজন কর্মকর্তা-কর্মচারীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব, শামীম আহমেদ, মোহাম্মদ সালাহ উদ্দিন ও গোলাম আজম, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) মো. মনির, উর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) মো. হোসেনুজ্জামান খাঁন, ইলেকট্রিশিয়ান রিয়াজ উদ্দিন (ইলেকট্রনিক্স) ও মো. ইসমাইল হোসেন।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

চিঠিতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও এনপিসিবিএলে তাঁরা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দায়িত্বে অবহেলা করেছেন। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাঁদেরকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে প্রকল্প এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধের বিষয়ে অপর একটি চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় প্রবেশ বন্ধ করা হয়েছে।

এর আগে গত ৮ মে দুটি চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি ও প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনপিসিবিএলের কর্মকর্তা কর্মচারীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন। গত ৬ মে তারা ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এছাড়া প্রকল্প এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram