ঢাকা
logo
প্রকাশিত : May 14, 2025

রাজবাড়ীতে ট্রাক চাপায় একজন নিহত, আহত ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-ফরিদপুর সড়কের রাজবাড়ী জুটমিলের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

বুধবার (১৪ মে) দুপুরে আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (১৮) ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০) আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক।

জানা গেছে, রাজবাড়ীর দিক থেকে আসা একটি ট্রাক চাপায় মোটরসাইকেলে জুট মিলের ৩ জন শ্রমিক আলাদিপুর বাজারের দিকে আসার সময় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আল আমিন সরদারকে মৃত ঘোষণা করেন এবং আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram