ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৫

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সিহাব মিয়া (১৮) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজন একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সকলেই ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধাবার দুপুরের দিকে শঠিবাড়ি ফিলিং ষ্টেশনের সামনে রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীদের মধ্যে সিহাব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এসময় পিকাআপ ভ্যানটি পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram