ঢাকা
logo
প্রকাশিত : May 14, 2025

লালপুরে পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন এবং একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল ফারাজিপাড়া শিব মন্দির এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার আব্দুল খালেকের ছেলে সোহেল ও ভুট্টোর ছেলে আলিম ও আটককৃত যুবক হলেন পিন্টুর ছেলে আলিউল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার ধুপইল শিব পূজা মন্ডপে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এসময় স্থানীয় বাসিন্দা পিন্টু উচ্চ শব্দে আপত্তি জানালে এ নিয়ে সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram