ঢাকা
logo
প্রকাশিত : May 13, 2025

আশাশুনিতে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে বাজারের গাজী ট্রেডার্স (আনোয়ার হোসেনের সারের দোকান) এর সামনে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের প্রতিবন্ধী জামাল উদ্দীনের ছেলে মেহদী হাসান হৃদয় মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে ইটবহনকারী দ্রুতগতির ট্রলির সাথে মোটরসাইকেল ধাক্কা পেয়ে হৃদয় গাড়ীসহ সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সোসরিসের ব্যবসায়ী। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram