ঢাকা
logo
প্রকাশিত : May 13, 2025

সেনা সদস্যকে মারধরের অভিযোগে ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশে ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী র‍্যাব-১১। গতকাল সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

নরসিংদীর র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, "সাবেক সেনাকর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে একই দিন বিকালে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীরা দাবি করেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ফলে অচিরেই মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram