ঢাকা
logo
প্রকাশিত : May 13, 2025

সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটির দিনমজুর পিতা আব্দুল মালেক স্ত্রী ও আরেক সন্তানসহ আশ্রয়ণের ঘরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা এগারটায় শিশুটির মাতা টুবুলি খাতুন ওই ডেবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়। এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশী। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়না তদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram