ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৪
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

তিনি বলেন, গত ১ মার্চ ২০২৫ ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের নায্য দাবিসমূহ নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় গত ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলার প্রায় সকল স্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এছাড়া গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ে স্টেশন মাষ্টারের মাধ্যমে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ রেলওয়ে’র মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। কিন্তু উত্থাপিত নায্য দাবিসমূহ বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমানসহ অন্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram